উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Daily Soja Sapta, সম্পাদক ||
শনিবার (৬ জুন) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এসময় র্যালিটি শিবু মার্কেট এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের পাশের এলাকায় গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা পরিষদের সংলগ্ন নালায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসচেতনতামূলক বার্তা দেওয়া হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে স্মারক বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), পুলিশ সুপারের কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ।