উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Daily Soja Sapta, সম্পাদক ||
দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখা। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর মিশন পাড়া এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বারবার বৃদ্ধি করায় সাধারণ মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে পড়েছে। এই জনবিরোধী সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না।অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিরও তীব্র সমালোচনা করেন।সম্প্রতি গত ১ জুন জ্বালানি তেল এবং ৩ জুন বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়। সরকারের এই সিদ্ধান্তকে জনগণের সাথে প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে উল্লেখ করেন বক্তারা।সমাবেশে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ূম, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এই জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত বাতিল না করলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।