উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Daily Soja Sapta, সম্পাদক ||
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।বুধবার (৩ জুন) সদর থানা বিএনপির সহ-সভাপতি মোঃ মহসীনের উদ্যোগে গোগনগর দুধ বাজার ব্রিজ এলাকায় শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন।প্রধান অতিথির বক্তব্যে রেজা রিপন বলেন, শহীদ জিয়া হত্যার ষড়যন্ত্রকারী এবং নেপথ্যের কুশীলব শেখ হাসিনা ও এরশাদের (মরণোত্তর) বিচার চাই।সদর থানা বিএনপির সহ-সভাপতি মোঃ মহসীনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হকের বিশেষ উপস্থিতিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বিএনপি নেতা মোতালিব মেম্বার, কলম মাতবর, দুদু মিয়া, মহিলা নেত্রী পপি আক্তার, ছাত্রদল নেতা আব্দুল্লাহ জহির, যুবনেতা শুভ ওসমান, মোঃ শুভ এবং কৃষকদল নেতা অয়নসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিত গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।