উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Daily Soja Sapta, সম্পাদক ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় জড়িত আসামি জসিম গাজীকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (৩১ মে) সিদ্ধিরগঞ্জ থানাধীন ২ নম্বর ওয়ার্ডের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামি মোঃ জসিম গাজী (৪২) রূপগঞ্জের চনপাড়া এলাকার বাসিন্দা মোঃ হানিফ গাজীর ছেলে।গ্রেপ্তারকৃত জসিম গাজী শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, রূপগঞ্জ উপজেলা আওয়ামী প্রজন্মলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শেখ রাসেল নগর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের বিচারাধীন মামলার আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।