উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Daily Soja Sapta, সম্পাদক ||
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, শহীদ জিয়ার আদর্শ ও জাতীয়তাবাদী চেতনাকে বুকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে নান্দাইলে শনিবার (৩০ মে) দুপুরে আলোচনা সভা, কুরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের পরিচালনায় উক্ত দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।