উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Daily Soja Sapta, সম্পাদক ||
নারায়ণগঞ্জ জেলা আদালতের নারী আইনজীবীদের নিয়ে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর আপত্তিকর মন্তব্যেল তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এ বিষয়ে দলের ‘হাইকমাণ্ডের’ দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন।একইসঙ্গে তিনি জেলা আইনজীবী সমিতির দায়িত্বশীলদের কাছে তদন্ত করে বিচার নিশ্চিতের দাবি জানান।রোববার (২৪ মে) দুপুরে জেলা আদালত প্রাঙ্গণে এক নারী আইনজীবীর উপর হামলা ও নারী আইনজীবীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বাঁধন এ দাবি জানান।এর আগে শনিবার সাংবাদিকদের দেওয়া এক বক্তব্যে আবু আল ইউসুফ খান টিপু নারী আইনজীবীদের ‘নর্তকী’ বলে মন্তব্য করেন। তার বিরুদ্ধে অপর এক নারী আইনজীবী মারধরের অভিযোগ তোলেন।এরই প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে সামছুন নূর বাঁধন বলেন, “এ সমস্ত ভাষা বস্তি বা রিকশাওয়ালারাও ব্যবহার করে না। আইনজীবী সমিতির বার ভবন একটি পেশাদার কাজের জায়গা। আমরা সবাই ঘুম থেকে উঠে এখানে কাজ করতে আসি। এখানে, দলমত নির্বিশেষে সকল আইনজীবী একসঙ্গে মিলেমিশে প্র্যাকটিস করি। একে অপরের সুখে-দুঃখে পাশে থাকি। কিন্তু একজন আইনজীবী আরেকজন আইনজীবীর বিরুদ্ধে, বিশেষ করে নারী আইনজীবীদের উদ্দেশে এমন অশ্রাব্য ও অশালীন ভাষা ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”বাধঁন আরও বলেন, “আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের পরিবারের সদস্যের মতো আইনি সহায়তা দিয়েছি। অথচ, আজ আমাদের নারী সহকর্মীদের নর্তকী উপাধি দেওয়া হচ্ছে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না।”তিনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমি বারের কাছে দাবি জানাচ্ছি, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।”অ্যাডভোকেট সামছুর নূর বাধঁন বলেন, “আমরা যারা আইনজীবী সমাজে আছি, মানুষের অধিকার ও প্রতিকারের জন্য কাজ করি, সেখানে যদি আমরাই নারী সহকর্মীদের প্রতি এমন অশ্রাব্য ভাষা ব্যবহার করি, তাহলে সাধারণ মানুষের কাছ থেকে আমরা কী আশা করতে পারি?”তিনি এ বিষয়ে বিএনপির হাইকমাণ্ডের কাছেও প্রতিকারের দাবি জানান।