উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Daily Soja Sapta, সম্পাদক ||
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে দুর্র্ধষ ডাকাত সর্দার রিমন ওরফে ‘সিলাই লিমন’সহ সাত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও ছিনতাইয়ের একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।রোববার (২৪ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে গতকাল রাত ১০টা থেকে রোববার দিবাগত রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো— সোনারগাঁওয়ের বৈদ্যেরকান্দি এলাকার আব্দুল মালেকের ছেলে মোঃ কামরুল হাসান (৩৫), ভাগুরী এলাকার আতাউর রহমানের ছেলে মোঃ আকরাম (২৫), ললাটি এলাকার আব্দুল সামাদের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪১), বন্দরের আন্ধিরপাড় এলাকার ইসলামের ছেলে পারভেজ (২৮), ললাটি এলাকার মোঃ জাকিরের ছেলে সোহাগ (৩২), শুখেরটেক এলাকার গোলাম মোস্তফার ছেলে রাসেল (৩৫) এবং ললাটি এলাকার সেরাজ উদ্দিনের ছেলে সুমন (৩৫)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সোনারগাঁওসহ আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একাধিক মামলা রয়েছে।সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ডাকাত, ছিনতাইকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সোনারগাঁও থানা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।