উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Daily Soja Sapta, সম্পাদক ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ।শনিবার (২৩ মে) রাত ১০টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার অধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় পরিত্যক্ত প্লাস্টিক গোডাউনের ভেতরে মরদেহটি পাওয়া যায়। গোডাউনটির জায়গার মালিক ইউনুস খান বলে জানিয়েছে পুলিশ।সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আশরাফউজ্জামান জানান, গোডাউনটির সামনের দরজায় তালা লাগানো ছিল। তবে পেছনের দরজা খোলা অবস্থায় ছিল। মরদেহটি সামনের দরজার কাছেই পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি ৪ থেকে ৫ দিন ধরে সেখানে পড়ে ছিল।সংবাদ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।