উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Daily Soja Sapta, সম্পাদক ||
দেশের চামড়া শিল্পকে সংকটমুক্ত করে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থানে নিতে স্বতন্ত্র ‘চামড়া মন্ত্রণালয়’ বা ‘লেদার বোর্ড’ গঠনের দাবি উঠেছে। একইসঙ্গে শিল্পখাতটির টেকসই উন্নয়নে ১৩ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়েছে।শনিবার (২৩ মে) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে লেদার ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এলআইডিএফবি) আয়োজিত “অস্তিত্ব সংকটে চামড়া শিল্প: উত্তরণের উপায় অনুসন্ধান” শীর্ষক মুক্ত আলোচনা সভায় এসব দাবি ও প্রস্তাব উপস্থাপন করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেন, দেশের সম্ভাবনাময় চামড়া শিল্পকে টিকিয়ে রাখতে কার্যকর ও সময়োপযোগী সরকারি উদ্যোগ প্রয়োজন। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, যথাযথ নীতিগত সহায়তা ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে চামড়া শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এজন্য উদ্যোক্তাদের স্বার্থ রক্ষা ও রপ্তানি সক্ষমতা বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি।সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল আলম।