উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Daily Soja Sapta, সম্পাদক ||
বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে বায়ুদূষণের মাত্রা। দীর্ঘ সময় ধরেই দূষণের ঝুঁকিতে রয়েছে মেগাসিটি ঢাকা। যদিও সম্প্রতি বৃষ্টির কারণে রাজধানীর বায়ুমানে কিছুটা উন্নতি দেখা গিয়েছিল, তবে গত কয়েকদিন ধরে আবারও দূষণের মাত্রায় ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে।শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৭টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান নবম। এ সময় শহরটির এয়ার কোয়াবিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান নবম। এ সময় শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১১৯, যা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।তালিকার শীর্ষে থাকার কঙ্গোর কিনশাসার স্কোর ১৯৮। তার পরেই অবস্থান করা ভারতের দিল্লির স্কোর ১৯৩। তৃতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৬৭। এর পরের অবস্থানে থাকা চিলির সান্তিয়াগোর স্কোর ১৬৩। আর ১৫৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। সবগুলো শহরের বায়ুমানের স্কোরই অস্বাস্থ্যকর। এছাড়া উগান্ডার কামপালা, নেপালের কাঠমান্ডু, চীনের হাংজু, ভারতের আরেকটি শহর কলকাতা, পাকিস্তানের আরেকটি শহর করাচির স্কোর ১০৫ থেকে ১৪৫ এর মধ্যে রয়েছে। শহগুলোর বায়ুমানের স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।