উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Daily Soja Sapta, সম্পাদক ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি সিদ্দিককে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার(২১ মে) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিদ্দিক ওই এলাকার মৃত সাত্তারের ছেলে।ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, গত ২০২৫ সালের জুলাই মাসের দায়েরকৃত একটি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত ৩১ নম্বর মামলার এজাহারনামীয় আসামি ছিলেন এই সিদ্দিক। আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর রক্তক্ষয়ী হামলার ঘটনার পর থেকেই তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুব আলম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হামলা ও হত্যার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। মামলার বাকি আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।