উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Daily Soja Sapta, সম্পাদক ||
পদ্মা ব্যারাজের মতো তিস্তা ব্যারাজ নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি সরকার পদ্মা ব্যারাজের কাজেও হাত দেবে। ইনশাল্লাহ তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে। বুধবার বিকালে গাজীপুরের সাতাইশ চৌরাস্তায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রাঙ্গণে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। এর আগে প্রধানমন্ত্রী জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বলে প্রধানমন্ত্রী বলেন, যারা বড় বড় কথা বলছে তাদের উদ্দেশ্যে পরিষ্কারভাবে বলতে চাই, দুর্যোগমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বেই তিস্তায় বিএনপি কর্মসূচি পালন করেছে যা বাংলাদেশে অন্য কোন রাজনৈতিক দল করে নাই। পদ্মা ব্যারাজ নির্মাণের কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, কয়েকদিন আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি- উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চলে বিশেষ করে রাজশাহীতে আমরা পদ্মা নদীর সাথে পদ্মা ব্যারাজ তৈরি করব। পদ্মা ব্যারাজ এজন্য আমরা তৈরি করব যে সীমান্তের ওপারে তারা ব্যারাজ তৈরি করার মাধ্যমে বিভিন্নভাবে পানি তারা নিচ্ছে। কিন্তু আমাদের কাছে যে পানিটি আসছে শুকনো মৌসুমে হয়তো আমরা কম পাচ্ছি। ফলে নদীতে পানি কমে যাওয়ার অনেক সমস্যা হচ্ছে। আস্তে আস্তে আশপাশগুলো শুকিয়ে যাচ্ছে। ছোটবেলায় আমরা দেখেছি পদ্মা নদীর এপার থেকে ওপার দেখা যায় না, এখনো দেখা যায় না। তবে তখন পানি ছিল, এখন পানি শূন্য। তিনি বলেন, পদ্মা ব্যারাজটি আমরা এই জন্য করতে চাচ্ছি যে বর্ষা এবং শুকন মৌসুমে দেশের কৃষক যেন পানি পায়। তিনি বলেন, ফারাক্কা বাদ হওয়ার কারণে ধীরে ধীরে পানির পরিমাণ কমে যাচ্ছে। সেজন্য সমুদ্রের পানি দক্ষিণ অঞ্চলে ঢুকছে। ফলে সুন্দরবনসহ ওই সকল অঞ্চলে লবণাক্ত পানি বেশি পরিমাণে ভিতরে চলে আসার গাছপালা নষ্ট হচ্ছে, বিভিন্ন পশু বিলুপ্ত হয়ে যাচ্ছে ।