উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
নারায়ণগঞ্জের বন্দরে হাসপাতাল থেকে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স চুরির ৭ দিন পার হয়ে গেলেও এখনো সেটির কোনো সন্ধান মেলেনি। গত ২৮ জুন রাতে বন্দর থানাধীন মদনপুর বাস স্ট্যান্ডের একতা সমবায় সুপার মার্কেটের সামনের পার্কিং থেকে গাড়িটি চুরি হয়।দীর্ঘ ১৭ বছর ধরে রোগীদের জরুরি সেবা দেওয়া এই অ্যাম্বুলেন্সটি হারিয়ে গাড়িটির মালিক ও চালক শাহ আলম এখন দিশেহারা। এ ঘটনায় তিনি বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।ভুক্তভোগী শাহ আলম উপজেলার ধামগড় ইউনিয়নের ইস্পাহানি এলাকার বাসিন্দা।অভিযোগ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবৎ মদনপুরের একতা সমবায় সুপার মার্কেটে অবস্থিত ‘মা হাসপাতাল’-এর রোগীদের নিজস্ব অ্যাম্বুলেন্সের মাধ্যমে বিভিন্ন হাসপাতালে আনা-নেওয়ার সেবা দিয়ে আসছিলেন। গত ২৮ জুন সকাল ১০টার দিকে মার্কেটের সামনের নির্ধারিত পার্কিংয়ে ঢাকা-মেট্রো-চ-৭১-১৩৭৬ নম্বরের অ্যাম্বুলেন্সটি রেখে তিনি বাড়িতে যান। পরদিন ২৯ জুন দুপুর ২টার দিকে এসে দেখেন পার্কিং স্থানে গাড়িটি নেই।পরবর্তীতে মার্কেটের সিসিটিভি (ঈঈঞঠ) ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, ২৮ জুন রাত ৯:৫৩ মিনিটে অজ্ঞাতনামা এক চোর গাড়িটি চুরি করে নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া গাড়িটির চেসিস নম্বর: জতঐ১০২৬০০৪০০০ এবং ইঞ্জিন নম্বর: ১জত২৬৯৫৬২।এদিকে একটি জরুরি সেবামূলক বাহন চুরি হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় রোগীরাও। চালক শাহ আলম জানান, এই গাড়িটিই ছিল তার জীবিকার একমাত্র অবলম্বন। এটি হারিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। তিনি দ্রুত গাড়িটি উদ্ধারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।এ বিষয়ে বন্দর থানা পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোর চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। অ্যাম্বুলেন্সটি উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।